কৃষ্ণভাবনামৃত আন্দোলনটি পরিচালিত হচ্ছে শ্রীল রুপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন - রুপ-রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম বুঝব সে যুগল-পীরিতি।। শ্রীল রুপগোস্বামী পাদকৃত শ্রীউপদেশামৃত গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে আমরা ভক্তিজীবনে অগ্রসর হতে পারব।
আমরা শুনে থাকি নানা মুনির নানা মত। আমরা প্রায়ই বিভ্রান্ত হয়ে থাকি এই ভেবে যে, কোন মহাত্মার নির্দেশে আমরা জীবন পথে এগিয়ে যাব, কোন মহাত্মার পদাঙ্ক অনুসরণ করবো বা কোন মহাত্মার অভিমত গ্রহন করবো। এই বিষয়ে আমরা বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসন্ধান করতে পারি।